ক্রিম পনির (cream paneer recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সর্বপ্রথম দুধ টাকে জাল দেওয়ার জন্য গ্যাসের উপরে চাপিয়ে দিতে হবে।
- 2
এবার দুধটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে।
- 3
এবার একটা কাপে একটু ভিনিগার নেব। তার মধ্যে ততটাই জল নিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর হাথা সাহায্যে নাড়িয়ে যেতে হবে। জলটা আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে। তখন যদি ভিনিগার জলটা বেঁচে যায় তাহলে আর দিতে হবে না একটা ছাকনিতে থেকে ছানাটাকে বের করে নেব এবার একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব তবে ওর একটু টক ভাবটা কেটে যাবে।
- 4
এবার পাতলা ধুতি কাপড় এতে দিয়ে ভালো করে জলটা নিঙরে নেব আর হাতের সাহায্যে একটু চেপে কিছু ভারী জিনিস রেখে দু ঘন্টার জন্য ওই কাপড়ের মধ্যে ছেড়ে দিতে হবে। দু'ঘণ্টার পর খুললেই পনির তৈরি হয়ে যাচ্ছে। পনিরটাকে পিস করে কেটে। নিজের ইচ্ছার মতো রান্না করে যেতে পারি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি