এঁচোড়ের ডালনা (echorer dalna Recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সর্বপ্রথম এঁচোড়টাকে কেটে নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে বের করে দেখে নেব এবার করাটা গরম করবো তার মধ্যে একটু তেল দেব আর ইচোরটাকে সমান নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
এবার করাতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়ে দেব তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে লাল করে নিতে হবে। এবার আলুটাকেও দিয়ে ভেজে একসাথে লাল করে নেব পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাবার পর সব মসলাগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশাটা কষা হয়ে যাবার পর ভেজে রাখা এই চোখটাকে দিয়ে দেবো
- 3
কিছুক্ষণ মশলার সাথে কছে নেব আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলু আর এঁচোড় সবকিছু সিদ্ধ হয়ে গেলে মাখামাখি হয়ে যাওয়ার পর গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন করার জন্য এঁচোড় ডালনা তৈরি হয়ে গেছে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16832738










মন্তব্যগুলি