গাজরের হালুয়া স্টাফড গুজিয়া (gajar halwa stuffed gujiya recipe in Bengali)

#HR
হোলি গুজিয়া ছাড়া অসুম্পূর্ণ,সবার পছন্দের।আমি একটু অন্যরকম বানিয়েছি,চিরাচরিত পুর বাদ দিয়ে গাজরের হালুয়া পুর দিয়ে গুজিয়া বানিয়েছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াই তে 8 টেবিল চামচ ঘি গরম করে,গাজর ভাজতে দিয়েছি,ভালো করে ভাজা হলে 1 কাপ দুধ,তেজপাতা দিয়ে ভালো করে গাজর সেদ্ধ করে নিয়েছি,এবার milkmaid মিশিয়ে নাড়তে নাড়তে শুকনো করে নিয়ে, ড্রাই ফ্রুটস কুচি,এলাচ গুঁড়ো মিশিয়ে নিলেই গাজরের হালুয়া তৈরি।
- 2
একটা গামলায় ময়দা নিয়ে তাতে 2 টেবিল চামচ ঘী,বেকিং পাউডার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিয়েছি। লুচির থেকে একটু বড় লেচি কেটে বেলে নিয়েছি।
- 3
এবার ছাঁচের মধ্যে নিয়ে,তার মাঝে গাজরের হালুয়া পুর দিয়ে গুজিয়া তৈরি করে নিয়েছি।
- 4
এয়ার ফ্রাই 180 ডিগ্রী তে গরম করে, গুজিয়া গুলো ফ্রাই করে নিয়েছি বাদামী করে।চিনি ও সম পরিমাণ জল মিশিয়ে দুই তারের রস বানিয়েছি।তারপর ভাজা গুজিয়া গুলো গরম রসে দিয়ে দিয়েছি।
- 5
ভালো করে রস গুজিয়ার গায়ে লাগিয়ে 30 মিনিট রসে রেখে তুলে নিয়ে,ড্রাই ফ্রুটস সাজিয়ে পরিবেশন করেছি গাজরের হালুয়া পুর দাওয়া গুজিয়া।বেশ কিছুদিন রাখা যায় গুজিয়া গুলো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি