রসুনি কালি মিঠি শাপলা

মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যে অপূর্ব স্বাদের এই শাপলা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে, সবাই কে চমকে দিতে পারেন।
রসুনি কালি মিঠি শাপলা
মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যে অপূর্ব স্বাদের এই শাপলা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে, সবাই কে চমকে দিতে পারেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
শাপলা খোসা ছাড়িয়ে টুকরো করে খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে। এবার সমস্ত শাপলায় সামান্য নুন ছড়িয়ে মিশিয়ে দিতে হবে।
- 2
একটি কড়াই তে ১ চামচ কালো জিরে, রসুনের কোয়া ও ৪ টি কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার একটি মিক্সার গ্ৰাইন্ডারের বোলে, কোরানো নারকেল, ভাজা কালোজিরে, রসুন ও লঙ্কা ঢেলে, সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
এবার গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে,একটি কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, গরম হলে এরমধ্যে ১/২ চামচ কালো জিরে ও ২ টি কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে, নুন মাখানো শাপলা জল ঝড়িয়ে কড়াই তে ঢেলে দিতে হবে।
- 5
এবার গ্যাসের ফ্লেম হাই তে রেখে ৩ থেকে ৪ মিনিট নেড়েচেড়ে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ২ মিনিট ঢেকে দিতে হবে।
- 6
২ মিনিট পর ঢাকা খুলে, বেটে নেওয়া মশলা ঢেলে দিতে হবে। এবার ক্রমাগত নাড়াচাড়া করে শুকনো হয়ে এলে, ১ চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।
- 7
মাত্র ১০ থেকে ১২ মিনিট এর মধ্যে অপূর্ব স্বাদের এই রসুনি কালি মিঠি শাপলা রেডি হয়ে যাবে। এবার মনের মতো সাজিয়ে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Sukla Sil know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি