মুসম্বি জেলো

আমি এই মুসম্বি দিয়ে একেবারে নতুন কিছু বানানোর চেষ্টা করলাম, জানিনা এই রেসিপি টি আগে কেউ ট্রাই করেছেন কিনা। খুব অল্প উপকরণ দিয়ে, এত সুন্দর একটি ডেজার্ট অবশ্যই বানানোর অনুরোধ রইল।বাড়ির বাচ্চারা অনেক সময় ফল খেতে চায়না, কিন্তু এভাবে বানিয়ে দিলে অবশ্যই খেয়ে নেবে।
মুসম্বি জেলো
আমি এই মুসম্বি দিয়ে একেবারে নতুন কিছু বানানোর চেষ্টা করলাম, জানিনা এই রেসিপি টি আগে কেউ ট্রাই করেছেন কিনা। খুব অল্প উপকরণ দিয়ে, এত সুন্দর একটি ডেজার্ট অবশ্যই বানানোর অনুরোধ রইল।বাড়ির বাচ্চারা অনেক সময় ফল খেতে চায়না, কিন্তু এভাবে বানিয়ে দিলে অবশ্যই খেয়ে নেবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুসম্বি লেবু খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। মুসম্বি লেবু কমলা লেবুর মতো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার মুসম্বি লেবু থেকে, রস বের করে ছেঁকে নিতে হবে।মেজারিং কাপের ১ কাপ মুসম্বির রস বের করে নিতে হবে।
- 2
এবার একটি ননস্টিক প্যানের মধ্যে, ১/২ কাপ গুঁড়ো চিনি, ৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ও ১ চিমটি নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ১ কাপ মুসম্বি লেবুর রস মিশিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে।
- 3
এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে, গ্যাসের ফ্লেম একেবারে লো তে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে একেবারে ঘণ করে নিতে হবে। যখন এই মিশ্রণ ঘণ হয়ে আসবে, তখন এরমধ্যে ১ টেবিল চামচ মাখন দিয়ে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
মিশ্রণটি ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, বন্ধ করা যাবেনা। এভাবে নাড়াচাড়া করে, যখন এটি মণ্ডের আকার নেবে, এবং ননস্টিক প্যান থেকে ছেড়ে আসবে, তখন একটি ফুড প্যাক করার প্লাস্টিকের মধ্যে বা বাটার পেপারের মধ্যে ঢেলে, স্প্যাচুলার সাহায্যে, চৌক সেপ দিয়ে টাইট করে মুড়ে রাখতে হবে।
- 5
পুরোপুরি ভাবে ঠাণ্ডা হলে, প্লাসটিক থেকে বের করে, ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো টুকরো করে নিয়ে, মনের মতো সাজিয়ে পরিবেশন করতে হবে। এটি এয়ার টাইট কন্টেইনার এ করে সপ্তাহ খানেক ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে।
Made this recipe? Share a Cooksnap!
Let Sukla Sil know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি