"ক্রিস্টিনা কলিফ্লাওয়ার"(Christian Cauliflower)

ক্রিসমাসের পার্টিতে ফুল কপির এমন সুন্দর একটি রেসিপি বানিয়ে সকলকে চমকে দিতে পারেন। ক্রিস্টিনা শব্দের অর্থ খ্রিস্টের অনুসারী। বড়দিন উপলক্ষে প্রভুকে স্মরণ করে, বড়দিনের পার্টি তে অবশ্যই এই কলিফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন। নামটি আমার নিজের দেওয়া।
"ক্রিস্টিনা কলিফ্লাওয়ার"(Christian Cauliflower)
ক্রিসমাসের পার্টিতে ফুল কপির এমন সুন্দর একটি রেসিপি বানিয়ে সকলকে চমকে দিতে পারেন। ক্রিস্টিনা শব্দের অর্থ খ্রিস্টের অনুসারী। বড়দিন উপলক্ষে প্রভুকে স্মরণ করে, বড়দিনের পার্টি তে অবশ্যই এই কলিফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন। নামটি আমার নিজের দেওয়া।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি কড়াই তে, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জয়ত্রি, শামরিচ, গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে, একটু ঠাণ্ডা করে, গুঁড়ো করে নিতে হবে। এই মসলা ঢাকা দেওয়া পাত্রে রেখে দিতে হবে।
- 2
একটি মিক্সার গ্ৰাইন্ডারের বোলে, কাজুবাদাম ও পোস্ত জল ছাড়া গ্ৰাইণ্ড করে নিয়ে, এরমধ্যে ১/৪ কাপ টকদই দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
এবার একটি মিক্সার গ্ৰাইন্ডারের বোলে, ২ টি পিঁয়াজ,১ ইঞ্চি আদা, ৫ কোয়া রসুন, ৪ টি কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
ফুলকপি কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গ্যাস ওভেন জ্বালিয়ে, একটি কড়াই তে পরিমাণ মতো জল ও ১ চামচ নুন দিয়ে, হাই ফ্লেমে মিনিট চারেক ফুটিয়ে নিতে হবে। এবার এরমধ্যে ফুলকপির টুকরো দিয়ে, ঢাকা দিয়ে চার মিনিট ফুটিয়ে নিয়ে, নামিয়ে ফুলকপির জল ঝড়িয়ে নিতে হবে।
- 5
এবার ওভেনে একটি কড়াই বসিয়ে,২ টেবিল চামচ সাদা তেল গরম করে,জল ঝরানো ফুলকপি সামান্য নুন ছড়িয়ে সামান্য লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 6
এবার কড়াই তে ১ টেবিল চামচ সাদা তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে, ২ টি তেজপাতা,২ টি লবঙ্গ,২ টি ছোট এলাচ ২ টুকরো দারুচিনি দিয়ে নেড়েচেড়ে সুগন্ধ বেরোলে এরমধ্যে প্রথমে পিঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ না যাওয়া অবধি।
- 7
এবার এরমধ্যে কাজুবাদাম এর পেস্ট ঢেলে ১ চামচ চিনি, পরিমাণ মতো নুন ও ১/২ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ২.৫ চামচ ভেজে নেওয়া মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মসলা থেকে তেল না ছাড়া অবধি।
- 8
এবার এরমধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে নেড়েচেড়ে, ১/৪ কাপ পিঁয়াজ বেরেস্তা দিয়ে ৩ মিনিট নেড়েচেড়ে এরমধ্যে নারকেলের দুধ দিয়ে নেড়েচেড়ে ৪ মিনিট ঢেকে রান্না করতে হবে।
- 9
রান্নায় যতটা গ্ৰেভি রাখতে চান সেই পর্যায়ে চলে এলে, এবং ফুলকপি খুব ভালো করে সিদ্ধ হলে নামিয়ে নিয়ে উপরে ১/৪ কাপ পিঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে, গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, বাটার নান, লাঞ্চার পরোটা ইত্যাদির সাথে।
Made this recipe? Share a Cooksnap!
Let Sukla Sil know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি