রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁপে খুব ভালো করে ধুয়ে, মুছে, খোসা ছাড়িয়ে, টুকরো করে কেটে নিতে হবে।এবার মিক্সিতে পেঁপের পেস্ট তৈরি করে, একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে।
- 2
আমার ১ কাপ পেঁপের পেস্ট তৈরি হয়েছে। এবার একটি ননস্টিক প্যানের মধ্যে এই পেস্ট নিয়ে, তাতে ১ কাপ ঘণ দুধ, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ জেলাটিন, ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, ১/৪ কাপ গুঁড়ো চিনি, ১ চিমটি নুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনরকম লাম্প না থাকে।
- 3
এবার এই ননস্টিক প্যানটি, গ্যাস ওভেন জ্বালিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে, বসিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো।
- 4
এটি ফুটে ঘণ হয়ে এলে যে পাত্রে পুডিং তৈরি করা হবে তার মধ্যে ঢেলে একটু ট্যাপ করে এয়ার ফ্রি করে নিতে হবে।
- 5
এবার এটি নরমাল টেম্পারেচারে আধা ঘণ্টা রেখে, নরমাল ফ্রিজে ৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে।
- 6
৪ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটি অন্য পাত্রে ডি মোল্ড করে, কিছু পেঁপের টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে, পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি