রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল শুখনো কড়াইয়ে ভেজে নিয়ে ৩-৪ বার ধুয়ে ২টো সিটি দিয়ে নিয়েছি, এটা কড়াইয়ে ও সেদ্ধ করা যাবে।
- 2
এবার কড়াইয়ে জল বসিয়ে নুন ও চিনি দিয়ে ফুটতে দেবো,ফুটে উঠলে ডাল দিয়ে নাড়িয়ে হাতার পেছন দিয়ে একটু ম্যাশ করে দেবো, ডাল ভালো করে ফুটে গেলে অল্প অল্প করে চালের গুড়ো দিয়ে একটা মন্ড বানিয়ে নেবো,১০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো।
- 3
এবার নারকোল কোড়া ও গুড় মিশিয়ে নেড়ে ছেই বানিয়ে রাখবো।
- 4
এবার ডালের মন্ড টিকে অল্প অল্প করে চালের গুড়ো দিয়ে মেখে নেবো, আটা মাখার মতো। অল্প অল্প করে মেখে নিতে হবে, নাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।এবার পুলি বানিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে পুলিগুলো লাল মুচমুচে।করে ভেজে নিতে হবে।
- 6
এইভাবে সবকটি ভেজে প্লেটে ঢেলে গরমগরম সার্ভ করার জন্যে তৈরী
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16823713














মন্তব্যগুলি (10)
Dekh Kar man khane ka Hone Laga