সয়াবিন পকোড়া

সয়াবিন বিভিন্ন ভিটামিন, খনিজ এবং প্রোটিনে ভরপুর।এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, ওজন কমাতে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ঘুমের গোলমাল রোধ করতে এবং হজমশক্তি উন্নত করতে কার্যকরী। সয়াবিন দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি এর পকোড়া বানিয়ে নিলাম।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সবার প্রথমে সয়াবিন খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটি প্রেসার কুকারে সয়াবিন নিয়ে পরিমাণ মতো নুন ও জল দিয়ে, ঢাকা দিয়ে ২ টি সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 2
এবার একটি মিক্সার গ্ৰাইণ্ডারের বোলে সয়াবিন একেবারে জল চেপে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ পিঁয়াজ বাটা, ১/২ চামচ গরম মসলা গুঁড়ো ও ১/৪ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে পেষ্ট বানিয়ে নিতে হবে।
- 3
এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, পিঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি দিয়ে, ১ টি ডিম ফাটিয়ে দিয়ে, ভালো করে মেখে নিতে হবে।
- 4
এবার একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, তেল গরম হলে সয়াবিন মাখা নিজের পছন্দ মতো সেপ দিয়ে পকোড়া ভেজে নিতে হবে।গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে সবদিক খুব ভালো করে ভাজা হয়।
- 5
গোল্ডেন ব্রাউন ভাজা হলে, কড়াই থেকে তুলে, টিস্যুর উপর রাখতে হবে অতিরিক্ত তেল শোশার জন্য। এবার সসের সহিত গরম গরম সয়াবিন পকোড়া পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)