সুইস রোল
আগুন বিহীন রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্যাকেট থেকে বিস্কুট বের করে ভেঙে মিক্সার এ দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার গুঁড়ো বিস্কুট কে চেলে নিতে হবে। তারপর ওতে কনডেন্সড মিল্ক দিয়ে মেখে নিতে হবে আটা মাখার মতো করে।
- 2
এবার ঐ মন্ড টা কে দুভাগে ভাগ করে নিতে হবে। একটা তে সামান্য ফুড কালার (লাল) দিয়ে আবার মেখে নিতে হবে। এবার বাটার পেপার এর ওপর এক এক করে দুটো ই বেলে নিতে হবে একটু বাটার লাগিয়ে,যাতে বেলতে গিয়ে আটকে না যায়।
- 3
দুটোই বেলার পর,লাল টার ওপরে আর একটা দিয়ে আবার বেলে নিতে হবে। এবার খুব সাবধানে আস্তে আস্তে বাটার পেপার সহ বেলে রাখা মন্ড টা রোল করতে হবে।
- 4
পুরোটা রোল করার পর বাটার পেপার সহ মন্ড টা মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘন্টা।
- 5
২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সেট হয়ে গেলে পিস পিস করে কেটে পরিবেশন করুন ইচ্ছে মত সাজিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10013333

















মন্তব্যগুলি