লাভ বাইটস্
চকলেট কেক এক প্রকার
রান্নার নির্দেশ সমূহ
- 1
কেক বানানোর জন্য প্রথমে ময়দা, চিনি, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সার এ গুঁড়ো গুলো দিয়ে ওতে বাটার, ডিম দিয়ে মেশাতে হবে। তারপর আবার দুধ,ভেনিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার কেকের ব্যাটার রেডি। তারপর একটা চৌকো পাত্রে বাটার লাগিয়ে, ব্যাটার দিয়ে ওটিগি তে ১৮০°© এ ২০ মিনিট বেক করেছি। ঠান্ডা হলে হাট শেপ কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে।
- 2
এবার চকলেট এর জন্য, প্রথমে হয়াইট চকলেট কে ৩০ - ৪০ সেকেন্ড দিয়ে গলিয়ে নিতে হবে মাইক্রোওয়েভ এ। তারপর ওতে লাল কেন্ডি কালার মেশাতে হবে । এবার হাট শেপ মোল্ড এ প্রথমে কিছুটা মেলটেড চকলেট দিতে হবে।তার ভেতর হাট শেপ কেক দিতে হবে। এবং আবার মেলটেড চকলেট দিয়ে পুরো টা ভরে দিতে হবে। এবার ফ্রিজে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য।
- 3
সেট হয়ে গেলে ডিমোল্ড করে পরিবেশন করুন ।একটা মাঝখান থেকে কেটে আমি দেখিয়েছি। ভেতরে কেক, বাইরে চকলেট।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি