কোম্বডি রসসা

#ইন্ডিয়া
পোস্ট ২
এটি একটি মহারাস্ট্রিয়ান রান্না, খুবইই জনপ্রি, দারুন খেতে
কোম্বডি রসসা
#ইন্ডিয়া
পোস্ট ২
এটি একটি মহারাস্ট্রিয়ান রান্না, খুবইই জনপ্রি, দারুন খেতে
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন কে ভালো করে ধুয়ে একটা বড় বাটিতে অল্প নুন ও হলুদ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন
এবার কাচালংকা, নারকেল পাউডার, আদা,রসুন,শাজিরা,ধনে, লবঙ্গ,ছোট এলাচ,শুকনো লংকা, হাল্কা ভেজে মিক্সারে পিষে নিন। ওই পেস্ট এ অল্প ধনে পাতা ও দিয়ে দেবেন।
- 2
এবার কড়াই গরম করে ওতে ৩ টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে অল্প জিরা ফোড়ন দিন
এরপর পেয়াজ কুচি দিন,হাল্কা লাল হলে ওতে টমেটো কুচি দিয়ে ভাল করে ভাজুন। - 3
তারপর পেয়াজ ভাজাতে গরম মশলা দিয়ে মেশান,৫ মিনিট হাল্কা আচে রান্না হতে দিন।
টমেটো ভালো ভাবে গলে গেলে ম্যারিনেট করা চিকেন টা কড়া তে দিয়ে ভাল করে কষে ঢাকা দিয়ে হাল্কা আঁচে ৫ মিনিট রান্না হতে দিন। - 4
তারপর যে সবমশলা দিয়ে যে পেস্ট টা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট টা দিয়ে দিন চিকেনে
পেস্ট দেবার পর ভালো করে কষে আরো ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। - 5
তারপর ১ চামচ লংকা গুড়ো (কান্দে লাসুন মশলা) চিকেনে দিয়ে কষুন। চিকেন দিয়ে জল বের হবে,চিকেন কে কষতে থাকুন
যখন জল শুকিয়ে আসবে তখন চিকেন এ ২ কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়ে হাল্কা আঁচে ১০ মিনিট রান্না হতে দিন। - 6
চিকেন যখন গলে যাবে ওতে ধনে পাতা কুচি দিয়ে দিন।
নিজের ইচ্ছা অনুযায়ী গ্রেভি রাখবেন,এটা বেশি ঝোল হবে না।
এবার সাজিয়ে রুটি,পরটা,ভাতের সাথে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি