মিক্স ডাল তাড়কা
#ইন্ডিয়া
পোস্ট ৪
তড়কা ডাল সকলের ভালো লাগে,আর খেতে ও দারুন
রান্নার নির্দেশ সমূহ
- 1
অড়হর ডাল,বিউলির ডাল,ছোলার ডাল সব মিশিয়ে ভাল করে ধুয়ে ৩০।, মিনিট রেখে দিন।
তারপর কুকারে ডাল গুলো দিন,ওতে অল্প নুন ও হলুদ দিয়ে ৩/৪ সিটি দিয়ে গলিয়ে নিন
এবার একটা প্যানে ২ টেবিল চামচ তেল দিন,ওতে জিরা ফোড়ন দিন, হিং দিন,তারপর ওতে পেয়াজ কুচি দিয়ে হাল্কা লাল করুন। - 2
এরপর আদা রসুন বাটা,টমেটো কুচি দিন, ভালো ভাবে মিশিয়ে ওতে সব মশলা দিয়ে কষে নিন
গ্যাস বন্ধ করে ১/২ লেবুর রস মেশান
এবার ডাল একটি সারভিং বাটিতে ঢেলে দিন। - 3
তারপর একটা প্যানে অল্প তেল নিন,ওতে অল্প জিরা ও তিখা লাল লংকা গুড়ো ধনে পাতা মিশিয়ে ডালে ঢেলে দিন।
- 4
তৈরি আপনার মিক্স ডাল তাড়কা।
এটা আপনি ভাত,রুটি,পরোটা দিয়ে খেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10161163





মন্তব্যগুলি