হায়দ্রেবাদি কিমা পরাঠা

#ইন্ডিয়া
পোস্ট ৫
এটি একটি হায়দ্রাবাদি রান্না,খেতে খুবই দারুন
হায়দ্রেবাদি কিমা পরাঠা
#ইন্ডিয়া
পোস্ট ৫
এটি একটি হায়দ্রাবাদি রান্না,খেতে খুবই দারুন
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি গামলাতে আটা ও ময়দা নিয়ে অল্প নুন চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে ২০ মিনিট ঢেকে রেখে দিন
একটা বাটিতে মাটন কিমা, টক দই,লংকা গুড়ো, হলুদ গুড়ো,জিরা গুড়ো,ধনে গুড়ো, গরম মশলা গুড়ো, আদা রসুন বাটা, নুন,কাচা লংকা কুচি, দিয়ে ভালো করে মেখে ১৫ মিনিট রেখে দিন
কড়া তে তেল গরম করে পেয়াজ কুচি দিন,হাল্কা লাল হলে কাস্তুরি মেথি দিয়ে কিছুখন ভাজুন। - 2
এবার ম্যারিনেট করা মটন কিমা টা দিয়ে ভালো করে নাড়ুন
অল্প জল দিয়ে হাল্কা আঁচে রান্না হতে দিন।
কিমা সেদ্ধ হয়ে গেলে ওতে ধনে পাতা কুচি দিয়ে ঠান্ডা হতে দিন
এবার একটা বড় লেচি কেটে ছোট করে বেলে ওর মাঝখানে কিমার পুর দিয়ে ভাল করে মুখ বন্ধ করে, পরটা বেলে নিন। - 3
তাওয়া গরম করে মাখন দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নিন।
তৈরি হায়দ্রাবাদি কিমা পরাঠা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি