থোড় বড়ি ও ছোট চিংড়ি মাছ দিয়ে ঘন্ট

তানিয়া সাহা @cook_16769214
থোড় বড়ি ও ছোট চিংড়ি মাছ দিয়ে ঘন্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
থোড় মিহি করে কুচিয়ে নিতে হবে,কুমড়ো ও আলু সরু লম্বা মিহি করে কুচিয়ে নিতে হবে,চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে
- 2
থোড় প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ভাপিয়ে নিতে হবে
- 3
কড়াতে তেল গরম হলে বড়ি ভেজে তুলে নিতে হবে,চিংড়ি মাছ আলাদা ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে কুমড়ো ও আলুর টুকরো দিয়ে ভাজতে হবে
- 4
একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে থোড় দিয়ে দিতে হবে কিছুক্ষন নাড়ার পরে ওর মধ্যে হলুদের গুর, স্বাদমত নুন দিতে হবে ও ঢাকা দিয়ে রাখতে হবে
- 5
5মিনিট পরে ঢাকা খুলে ভাজা বড়ি ও চিংড়ি মাছ মেশাতে হবে, একটু অপেক্ষা করে স্বাদমত মিষ্টি ও ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10469816



মন্তব্যগুলি