
ক্রিসপি সেজোয়ান পনির মাঞ্চুরিয়ান ঝুড়ি

#পনির/মাশরুম রেসিপি
পনির মঞ্চুরিয়ান আমি একটু অন্য ভাবে তৈরি করে সেটি আকর্ষণীয় করে তোলার জন্য চাউমিনের ঝুড়ি বানিয়ে তার মধ্যে পরিবেশন করেছি এটি বাচ্চাদেরকে খুবই আকর্ষিত করবে।
ক্রিসপি সেজোয়ান পনির মাঞ্চুরিয়ান ঝুড়ি
#পনির/মাশরুম রেসিপি
পনির মঞ্চুরিয়ান আমি একটু অন্য ভাবে তৈরি করে সেটি আকর্ষণীয় করে তোলার জন্য চাউমিনের ঝুড়ি বানিয়ে তার মধ্যে পরিবেশন করেছি এটি বাচ্চাদেরকে খুবই আকর্ষিত করবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সেদ্ধ নুডুলস একটি বড় ছাঁকনিতে রেখে এর ওপরে একটি ডাবু দিয়ে চেপে এটি গরম তেলে ভেজে নিয়ে নুডুলসের ঝুড়ি বানিয়ে নিলাম।
- 2
অর্ধেক পনির কুড়িয়ে নিয়ে এর সঙ্গে গাজর কোরা, বাঁধাকপি কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, ময়দা দিয়ে ভাল করে মেখে বল বানিয়ে নিলাম। এগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নিলাম।
- 3
কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি,পেঁয়াজের কিউব, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর টমেটো সস, রেড চিলি সস, সেজুয়ান সস, নুন ও আধা কাপ জল দিয়ে ফুটিয়ে ভাজা বলগুলো দিলাম।
- 4
বাকি পনির ছোট টুকরো করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করলাম। পনির মাঞ্চুরিয়ান তৈরি করলাম।
- 5
চাওমিনের ঝুড়ির মধ্যে পনির মাঞ্চুরিয়ান দিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- সুজি চকলেট প্রদীপ সন্দেশ (sooji chocolate recipe in Bengali)
- নিরামিষ মাশরুম কারি (niramish mushroom curry in Bengali)
- চকোলেট ব্রাউনি কেক (ডিম ছাড়া) (chocolate brownie cake recipe in Bengali)
- টামারিন্ড ক্যাপসিকাম পনির (tamarind capsicum paneer recipe in Bengali)
- নারকেল নাড়ু (narkel nadu recipe in Bengali)










মন্তব্যগুলি