রসপুলি (rasapuli recipe in Bengali)

রসপুলি (rasapuli recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি কড়াইতে 100গ্রাম চিনি,নারকেলকোরা,সুজি দিয়ে দিন,এবং আঁচ কমিয়ে নাড়তে থাকুন,৩-৪মিনিট পর দেখবেন আঠা হয়ে আসছে,ভালো করে নেড়ে একটি মন্ড বানিয়ে থালায় ছরিয়ে রাখুন।
- 2
এবার দু হাতের তালুতে ঘি বুলিয়ে নিন তারপর মন্ড থেকে অল্প অল্প মিশ্রন নিয়ে ভাল করে গোল করে ছোট ছোট ডিম্বাকারের আকৃতির শেপ দিয়ে থালায় সাজিয়ে রাখুন,যাতে ঠান্ডা হয়ে যায়।
- 3
এবার দুধ জ্বাল দিয়ে একটু ফুটিয়ে নিন তাতে তেজপাতা দিয়ে দিন,দুধ ফুটে ঘন হয়ে আসার সময় থালায় সাজিয়ে রাখা পুলি গুলো দিয়ে দিন এবং চুলার আঁচ কমিয়ে পুলিগুলি দুধে ফুটতে দিন।
- 4
এ অবস্থায় খুন্তি না চালিয়ে কড়াইটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এবং হালকা আঁচে পুলি গুলি হতে থাকবে।
- 5
যখন দেখবেন দুধ ফুটে ঘন হয়ে এসছে তাতে বাকি চিনিটা দিয়ে দিন সাথে এলাচ গুড়ো টাও দিয়ে দিন,চিনি দেওয়ার পর আবারো ১ মিনিটের জন্য রান্না করুন,দেখবেন পুলি গুলি দুধের উপরে ভেসে উঠছে।চুলা বন্ধ করে গরম গরম বা ঠান্ডা করে খেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি