গাজরের মালপোয়া

#masterclass
শীত কালে বাড়িতে অনেক টা গাজর আনা হলে আমরা সেটা সাধারণত হালুয়া বানিয়ে খাই।তাই আমি আজ গাজর দিয়ে মালপোয়া বানিয়ে দেখাচ্ছি।
গাজরের মালপোয়া
#masterclass
শীত কালে বাড়িতে অনেক টা গাজর আনা হলে আমরা সেটা সাধারণত হালুয়া বানিয়ে খাই।তাই আমি আজ গাজর দিয়ে মালপোয়া বানিয়ে দেখাচ্ছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে গাজর,ময়দা,সুজি,কাজু কিসমিস,কনন্ডেসড মিল্ক,গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানাতে হবে।
- 2
ব্যাটারের ঘনত্ব না মোটা না পাতলা হবে।এবার এতে ২-৩ ফোঁটা লাল খাবারের রঙ মেশাতে হবে। (ইচ্ছা হলে নাও মেশাতে পারেন)
- 3
অন্য পাত্রে এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে সিরা বানিয়ে নিতে হবে।
- 4
এবার কড়াইতে১ চামচ ঘি ও ডিপ ফ্রাই করার মতো সাদাতেল দিয়ে দিতেহবে। তেল গরম হলে ডাবু হাতা করে এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ছান্তা দিয়ে উল্টেপাল্টে সোনালী করে ভেজে নিতে হবে।
- 5
ভালো করে ভাজা হলে তেল ঝরিয়ে চিনির সিরা তে দিয়ে দিতে হবে। ভালো করে রস ভিতরে ঢুকলে তেলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গাজরের মালপোয়া।
- 6
পরিবেশন এর সময় এক চামচ কনন্ডেসড মিল্ক উপর থেকে ছড়িয়ে দিন। টেস্ট দ্বিগুন বেড়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি