চকলেট কাস্টার্ড.......(chocolate custard recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে কাস্টার্ড পাউডার নিতে হবে।
- 2
একে একে কোকো পাউডার ও চিনি দিতে হবে।
- 3
তারপর দুধ ও চকলেট সিরাপ দিতে হবে।
- 4
সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কোনো দলা না থাকে।
- 5
এরপর গ্যাসে করাই বা প্যান বসিয়ে চকলেট-কাস্টার্ড এর লিকুইড টা ঢেলে দিতে হবে।
- 6
একদম কম আঁচে, বাকি 3 কাপ দুধ,ক্রিম ও খোয়াখীর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।খোয়াখীর না দিলেও হবে।
- 7
কম আঁচে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষন না মিশ্রণটি ঘন হয়ে আসে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে।
- 8
মিশ্রণটা হয়ে এলে নামিয়ে নিতে হবে।তারপর সারভিং গ্লাস বা বাটিতে রেখে 2 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে।
- 9
2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে কোকো পাউডার ও পাউডার সুগার দিয়ে ডেকোরেশন করে নিলেই রেডি "চকলেট কাস্টার্ড"।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11582592













মন্তব্যগুলি