মুগ পাকন (moog pakan recipe in Bengali)

মুগ পাকন (moog pakan recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগ ডাল শুকনো প্যানে টেলে নিন এরপর ডাল ভালো করে ধুয়ে জলে দু'ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন।
- 2
এবার একটা পাত্রে ভেজানো ডাল,2 কাপ জল,1 কাপ দুধ ও 1/4 চামচ নুন যোগ করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে লেই হয়ে যায়।
- 3
এবার এর মধ্যে চালের গুঁড়ো ময়দা মিশিয়ে খামির তৈরি করে নিতে হবে।
- 4
2 টেবিল চামচ তেল যোগ করে ভালো করে কিছুক্ষণ মেখে নিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট এইভাবে রেখে দিন।
- 5
এবার এর থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে সন্দেশ এর মত যেমন খুশি করে নিন ও ইচ্ছে মতো নকশা তুলে নিন।
- 6
অন্য একটি পাত্রে সিরা তৈরী সমস্ত উপকরণ নিয়ে গেছে জ্বাল দিন ফুটে উঠলে নামিয়ে নিন।
- 7
এখন মুগ পাকন ভাজার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিন ও সব গুলি মুগ পাকন আস্তে আস্তে অনেক সময় নিয়ে সোনালী করে ভেজে তুলুন।
- 8
ভাজা হয়ে গেলে সাথে সাথে গরম সিরায় ছেড়ে দিন।
- 9
1/2ঘন্টা পর মুগ পাকনগুলি সিরা থেকে তুলে প্লেটে রাখুন ও পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি