ভেজ বিরিয়ানি (veg biryani recipe in Bengali)
#চটজলদি রান্নার রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বিরিয়ানি চালটা আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে
- 2
আলু ফুলকপি কেটে নিয়ে ভাল করে সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে
- 3
এরপর কড়াইতে সমস্ত মসলা কষিয়ে নিতে হবে ( আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো নুন এবং দই
ফেটিয়ে সোয়াবিন,ফুলকপি, আলু )দিয়ে কষিয়ে নিতে হবে, রান্নায় তেল ছেড়ে দিলেই মসলা তৈরি। - 4
গোটা গরম মসলা দিয়ে বিরিয়ানি রাইস বানিয়ে নিতে হবে।হাঁড়িতে ঘি মাখিয়ে প্রথমে ফুলকপি আলুর ও সয়াবিনের কসা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে উপর দিয়ে ভাত এবং দুধ দিয়ে জাফরান এবং ঘি চারিপাশে ছড়িয়ে দিতে হবে
- 5
অল্প আঁচে দমে বসাতে হবে। ১৫ মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি ভেজ বিরিয়ানি । শেষে পেঁয়াজ দিয়ে গার্নিশ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11946418





মন্তব্যগুলি