টমেটো সস ۔۔(tomato sauce recipe in Bengali)

#goldenapron3 . . . . . এবারের পাজেল থেকে আমি টমেটো নিয়ে , তৈরী করেছি টমেটো সস ۔۔😀
টমেটো সস ۔۔(tomato sauce recipe in Bengali)
#goldenapron3 . . . . . এবারের পাজেল থেকে আমি টমেটো নিয়ে , তৈরী করেছি টমেটো সস ۔۔😀
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টমেটো ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিতে হবে ۔۔۔۔এরপর একটা পাত্রে অল্প জল আর এক চিমটে নুন দিয়ে টমেটো সেদ্ধ করে নিতে হবে ۔۔۔এরপর সেদ্ধ টমেটো জল ছেঁকে তুলে মিক্সি তে ব্লেন্ড করে নিতে হবে ۔۔۔۔এরপর ব্লেন্ড করা টমেটো একটা ছাকনি বা চালনি তে চেলে নিতে হবে ۔۔
- 2
এবার একটা কড়াই তে তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে সুগন্ধ বেরোলে ওই চেলে রাখা টমেটোর পেস্ট টা ঢেলে আঁচ গ্যাস সিম এ দিয়ে সমানে নাড়তে হবে ۔۔এরপর নুন, মিষ্টি, একটু লঙ্কা গুড়ি মিশিয়ে দিয়ে নাড়তে হবে ۔۔۔কিছুক্ষন পরে ভিনিগার অ্যাড করতে হবে ۔۔۔একটু একটু করে ওই সেদ্ধ করা টমেটোর জল টা ব্যবহার করা যেতে পারে ۔۔۔۔এবার যখন খুব ঘন না বা পাতলা না,জল জল ভাব টা কেটে যখন কিছুটা থকথকে ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে ۔۔۔এবার একটা কাচের বোতল বা কাচের বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজ এ রাখতে হবে 😃
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (3)