হাঁসের ডিমের ডালনা (haser dimer dalna recipe in Bengali)

Tina Chakraborty let's Cook @cook_17667653
#লাঞ্চ
দুপুর বেলা জমিয়ে খাওয়া ভাত দিয়ে গরম গরম হাঁসের ডিমের ডালনা।
হাঁসের ডিমের ডালনা (haser dimer dalna recipe in Bengali)
#লাঞ্চ
দুপুর বেলা জমিয়ে খাওয়া ভাত দিয়ে গরম গরম হাঁসের ডিমের ডালনা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিম ও আলুর টুকরো সেদ্ধ করে নিন। ডিমের খোসা ছাড়িয়ে নিন।
- 2
তেল দিন কড়াই এ। ডিম ও আলুর টুকরো আলাদা করে ভেজে তুলে রাখুন।
- 3
টমেটো কুচি করে নিন ও অর্ধেক মিক্সিতে বেটে নিন। পেয়াজ ও রসুনের কোয়া কুচি করে নিন।
- 4
একই কড়াই এ প্রথমে কুচোনো পিয়াজ ও টমেটো কুচি ওরসুন কুচি দিয়ে দিন। নাড়ুন কিছুক্ষন। তারপর তাতে টমেটো বাটা দিন।
- 5
কিছুক্ষন পরেই ওতে হলুদ গুঁড়া, নুন দিন। মশলা কষে গেলে তাতে ভাজা ডিম ও আলুর টুকরো দিন।
- 6
নাড়া চাড়া করুন তারপর জল দিয়ে চাপা দিন।
- 7
ফুটে উঠলে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11955132











মন্তব্যগুলি (3)