খিচুড়ি(khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগ ডাল শুকনো খোলায় ভেজে তুলুন
- 2
এবার একটি পাত্রে জল দিয়ে ফুটতে দিন এবং নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 3
ডাল গুলো ধুয়ে দিয়ে দিন এবং ভালো করে সেদ্ধ করে নিন
- 4
ভাল প্রায় সেদ্ধ হয়ে গেলে চাল ধুয়ে দিয়ে দিন
- 5
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ফোঁড়ন দিন
- 6
এর মধ্যে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ধনে জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 7
টমেটো কুচি, নুন, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 8
এই ভাজা মসলা চাল ডালের মধ্যে দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন
- 9
স্বাদ অনুযায়ী নুন ও চিনি মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12640131




মন্তব্যগুলি (2)