সিঙ্গাড়া (Singara recipe in Bengali)

#নোনতা
অতিথি আসলে সিঙ্গারা মিষ্টি না হলে অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ তাই সিঙ্গাড়ার জুড়ি মেলা ভার
সিঙ্গাড়া (Singara recipe in Bengali)
#নোনতা
অতিথি আসলে সিঙ্গারা মিষ্টি না হলে অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ তাই সিঙ্গাড়ার জুড়ি মেলা ভার
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বড়ো বাটিতে ময়দা লবণ ৪চামচ তেল জোয়ান দিয়ে ভালো কোরে মেশাতে হবে তার পর অল্প অল্প জল দিয়ে ময়দা মাখতে হবে মাখাটা একটু শক্ত রাখতে হবে মাখা হয়ে গেলে শুতির ভিজা কাপর দিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিট মতন
- 2
এবার পুর বানানোর জন্য সিদ্ধ আলু গুলো আধা ভাঙ্গা কোরে নিতে হবে করাইতে অল্প তেল দিয়ে বাদাম গুলো ভেজে নিতে হবে
- 3
করাই থেকে বাদাম ভেজে তুলে নেবার পর পরিমাণ মতো তেল দিতে হবে তেল গরম হোলে মেথি ফরন দিতে হবে এর পর সিদ্ধ আলু দিতে হবে তার পর কুচানো লঙ্কা আদা হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করতে হবে তার পর আগে থেকে ভেজে রাখা বাদাম ভাজা মশলা দিয়ে নারিয়ে চারিয়ে নিলে রেডি.আলুর মিষ্টরন নরম নরম থাকবে
- 4
এবার লেচি কেটে নিতে হবে একটি লেচি গোল কোরে বেলে নিতে হবে তার পর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে হবে কাটা দুদিকের অংশ নিয়ে এক সাথে কোরে নিতে হবে এবার মাঝ খানটায় পুর ভরতে হবে এবং লেচির উপরের অংশটা জোরা দিকের সাথে লাগাতে হবে এই ভাবে সব গুলো বানিয়ে নিতে হবে
- 5
তেল গরম করে একটু আচ কমিয়ে ভেজে নিলেই গরম সিঙ্গারা রেডি
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)