মালাই কেক (malai cake recipe in bengali)

#goldenapron3 week11 ingredient:milk
ট্রেন্ডিং একটি ডের্জাট তৈরি করলাম, ভীষণ নরম তুলতুলে, স্বাদও দারুণ, আসা করি আপনাদের ভালো লাগবে।
মালাই কেক (malai cake recipe in bengali)
#goldenapron3 week11 ingredient:milk
ট্রেন্ডিং একটি ডের্জাট তৈরি করলাম, ভীষণ নরম তুলতুলে, স্বাদও দারুণ, আসা করি আপনাদের ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিন। এবার ডিমের সাদা অংশ ও চিনি ভালো করে বিট করে ফোম করে নিন।
- 2
এবার ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নিন
- 3
এবার অল্প অল্প করে ময়দা এবং বেকিং পাওডার দিয়ে ভালো করে মিলিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন।
- 4
কেক মোল্ডে চারপাশে তেল ব্রাশ করে এতে কেকের ব্যাটার ঢেলে দিন
- 5
ওভেন একটি পাত্রে পানি দিয়ে ১০ মিনিট ১৮০৹ প্রিহিট করে এতে কেক মোল্ড দিয়ে ২৫ মিনিট ১৮০৹ বেক করে নিন।
- 6
এবার মালাই এর জন্য একটি পাত্রে দুধ দিয়ে নাড়ুন। বলক এলে এতে কনডেন্সড মিল্ক দিন। মিশ্রণ টি ঘন হয়ে এলে নামিয়ে নিন
- 7
কেক হয়ে এলে টুথপিক দিয়ে চেক করে নিন। টুথপিক পরিষ্কার না এলে আরও ১০ মিনিট বেক করুন। কেক হয়ে এলে ঠান্ডা করে টুথপিক/কাঠির সাহায্যে কেক এ ছিদ্র করে নিন ছবিতে দেখানো উপায়ে। এরপর এতে তৈরী করা মালাইয়ের মিশ্রণ ঢালুন।
- 8
ব্যস তৈরী হয়ে গেল মজাদার মালাই কেক, উপরে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি (8)