ঝাল কাঁকড়া (jhaal kakra recipe in Bengali)

#স্পাইসি
কাঁকড়া তে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের জন্যে ভীষন উপকার।
ঝাল কাঁকড়া (jhaal kakra recipe in Bengali)
#স্পাইসি
কাঁকড়া তে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের জন্যে ভীষন উপকার।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, কাঁকরা গুলো ভালো করে ধুয়ে,নুন - হলুদ মেখে ভেজে নিন।
- 2
এবারে, আলু যদি ব্যবহার করেন তবে আলু গুলো সেই তেলেই একটু লালচে করে ভেজে তুলে নিন।
- 3
প্রথমে,কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিন, তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিন। এরপর, তেলে টমেটো পিউরি, পিঁয়াজ কুচি, অল্প চিনি আর শুকনো লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। ভাজা দিয়ে লালচে আভা বেরোলে, তাতে আদা বাটা, রসুন বাটা, অল্প চিনি, হলুদ ও নুন দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকুন।
- 4
এবার, তাতে ভেজে রাখা আলু ও কাঁকরা দিয়ে ভালো ভাবে কষাতে থাকুন। এবার এতে ধনে জিরে গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ কষানো শেষ হলে তাতে ২-৩ ছোটো কাপ জল দিয়ে দিন। ও ঢাকা দিন মিনিট ১৫-২০পর্যন্ত।
- 5
জল ফুটে কমে আসলে তাতে অল্প গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি ও কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝাল কাঁকরা।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)