ভেজিটেবল কাটলেট(vegetable cutlet recipe in Bengali)

Mita Modak @mitaspassion
ভেজিটেবল কাটলেট(vegetable cutlet recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
গাজর ও বিট গ্রেট করে নিয়েছি।আলু,মটর শুঁটি,ফুলকপি সেদ্ধ করে নিয়েছি।
- 2
কড়াই এ তেল গরম করে বাদাম,নারকেল কুচি ভেজে নিয়েছি।এবার সেদ্ধ সবজি, গ্রেট করা সবজি সব ওই তেলে ফ্রাই করে জল শুকিয়ে নিয়েছি।একে একে ভাজা মসলা,নুন,চিনি, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি।
- 3
এবার ধনেপাতা,ভাজা বাদাম,ভাজা নারকেল সব মিশিয়ে নিয়ে ঠাণ্ডা করে কাটলেট র আকারে তৈরি করে নিয়েছি।বেসন,নুন ও জল দিয়ে গুলে নিয়েছি। ব্রেড কাম্প নিয়েছি প্লেটে এ।এবার কাটলেট বেসন এ ডুবিয়ে ব্রেড কাম্প এ লাগিয়ে কিছুক্ষন ফ্রিজে রেখে দিয়েছি।
- 4
কড়াই এ তেল গরম করে,হালকা আঁচে কাটলেট ভেজে নিয়েছি।গরম গরম সস র সাথে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13143522















মন্তব্যগুলি (3)