কুচো নিমকি (Nimki Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে ময়দা, জোয়ান,কালো জিরে, নুন, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে।
- 2
এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা টা ভালো ভাবে মেখে নিতে হবে।
- 3
ময়দা মাখা হয়ে গেলে একটা হালকা ভিজে সুতির কাপড় দিয়ে ময়দার ডো টা ঢেকে রাখতে হবে ২০মিনিট মতো।
- 4
একটা করায়ে পরিমান মতো তেল নিয়ে গরম করতে দিতে হবে।২০মিনিট হয়ে গেলে ডো থেকে লেচি কেটে নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে।
- 5
একটা ছুরির সাহায্যে নিমকি সেপে কেটে নিতে হবে। তেল গরম হলে নিমকি গুলো একটা একটা করে দিয়ে সব ভেজে নিতে হবে। ডুবো তেলে।
- 6
লাল হয়ে এলে তুলে নিলেয় তৈরি কুচো নিমকি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13153896




মন্তব্যগুলি (7)