দই বড়া (doi bora recipe in bengali)

#তেঁতো/টক রেসিপি
টক ঝাল মিষ্টি স্বাদ এর এই দই বড়া বাচ্চা থেকে বড়ো প্রায় সকলেরই খুব প্রিয়। বিকেলে স্নাকস হিসেবে এটা দারুণ যায়।। আমি আবার মাঝে মধ্যে রাতের ডিনার হিসেবেও এটা চালিয়ে দিই অনেক সময়।
দই বড়া (doi bora recipe in bengali)
#তেঁতো/টক রেসিপি
টক ঝাল মিষ্টি স্বাদ এর এই দই বড়া বাচ্চা থেকে বড়ো প্রায় সকলেরই খুব প্রিয়। বিকেলে স্নাকস হিসেবে এটা দারুণ যায়।। আমি আবার মাঝে মধ্যে রাতের ডিনার হিসেবেও এটা চালিয়ে দিই অনেক সময়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিউলি ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে, জল ছেঁকে নিয়ে মিক্সি তে ডাল, আদা, লঙ্কা ও মৌরি সহযোগে অল্প অল্প করে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ডাল বাটা আর অল্প নুন নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার কড়াই তে তেল গরম করে বড়া গুলো লাল করে ভেজে নিতে হবে। অন্য একটা পাত্রে উষ্ণ গরম জলে অল্প নুন চিনি মিশিয়ে রাখতে হবে। বড়া গুলো ভেজে প্রথমে ঐ জলে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।
- 3
10 মিনিট পর বড়া গুলো তুলে হালকা চেপে জল টা একটু বের করে অন্য পাত্রে রাখতে হবে। অন্য দিকে দই এর ব্যাটার টা খুব ভালো করে ফেটিয়ে ফ্রীজ এ রেখে দিতে হবে। আর মিক্সি তে ধনেপাতা, কাঁচালঙ্কা, আদা, নুন ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে ধনেপাতার চাটনি টা বানিয়ে নিতে হবে। চাইলে পুদিনা পাতা যোগ করতে পারেন, আমি পছন্দ করিনা বলে যোগ করিনি।
- 4
এবার সব কিছু এক জায়গায় নিয়ে নিতে হবে, তারপর সার্ভিং প্লেট এ বড়া গুলো সাজিয়ে, তার উপর দই এর ব্যাটার, তেতুল এর চাটনি, ধনেপাতার চাটনি, ঝুরিভাজা, ভাজা মশলা, চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (17)