নিরামিষ চপ (niramish chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাদাম গুলো তেলে ভেজে তুলে রাখুন। এরপর অল্প তেল দিয়ে তাতে একে একে হিং,হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা-জিরা বাটা, ধনে গুঁড়ো, চানা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর পর চাট মশলা ও প্রয়োজন মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে স্ম্যাসড্ আলু গুলো কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিন। এরপর নামিয়ে তাতে বাদাম ভাজা গুলো একটু ছোটটুকরো করে মিশিয়ে নিন। পুর রেডি।
- 2
পুর একটু ঠান্ডা হলে তাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটা গোল করে তার পর চ্যাপ্টা করে নিন (ছবির মতো)। এরপর তাতে ওপর থেকে বেসন ছড়িয়ে দিন।
- 3
একটা বাটিতে বেসন নিয়ে তাতে বেকিং সোডা, নুন মিশিয়ে জল দিয়ে ব্যাটারি বানাতে হবে। ব্যাটারে নুনের মাত্রা ঠিক মতো হওয়া খুব জরুরী না হলে চপ খেতে ভালো লাগবে না । ব্যাটারের ঘনত্ব কেকের ব্যাটারের মতোই হবে। এরপর পুর গুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ডিপ ফ্রাই করলেই রেডি নিরামিষ চপ।
- 4
ডিপ ফ্রাই করার সময় আঁচ কমিয়ে,সময় নিয়ে চপ বাজলে চপের কোটিং টা খাস্তা হবে। এই চপ একটু চাট মশলা বা সস্-এর সাথে সার্ভ করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)