কড়া পাঁক এর চমচম (kora paker chamcham recipe in Bengali)

#মিষ্টি
বাঙালি র অতি জনপ্রিয় একটি মিষ্টি হলো কড়া পাক এর চমচম।আজ আমি এই মিষ্টি টি নিয়ে চলে এলাম আপনাদের কাছে।
কড়া পাঁক এর চমচম (kora paker chamcham recipe in Bengali)
#মিষ্টি
বাঙালি র অতি জনপ্রিয় একটি মিষ্টি হলো কড়া পাক এর চমচম।আজ আমি এই মিষ্টি টি নিয়ে চলে এলাম আপনাদের কাছে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ টা ভালো করে গরম করে সাদা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জল ঝরতে দিতে হবে।
- 2
মিনিট ২০ পরে জল ঝরে গেলে ছানা টা তে সুজি মিশিয়ে ভালো করে মেরে নিতে হবে।
- 3
ছানা মারা হয় এ গেলে ইচ্ছা মত শেপ দিয়ে চমচম গড়ে নিতে হবে।আমি প্রদীপ এর মত গড়েছি।
- 4
এরপর একটা বড়ো পাত্রে ৩ কাপ চিনি আর ৮ কাপ জল দিয়ে বসিয়ে দিতে হবে গ্যাস এ।জল টা ফুটে গেলে চমচম গুলো দিয়ে দিতে হবে।
- 5
এরপর দেখতে হবে জল টা মরে যাচ্ছে কিনা।জল টা কমে গেলে ফুটন্ত জল পরিমাণ মতো ঢালতে হবে। এইভাবে ২:৩০ ঘণ্টা অব্দি এটা রান্না করতে হবে।
- 6
২:৩০ ঘণ্টা পর দেখা যাবে চমচম গুলো সুন্দর লাল রঙ এর হয় এ গেছে।আর আমাদের চমচম গুলো তৈরি হোয় এ গেছে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)