রসমালাই মিল্ক বরফি(rasmalai milk barfi recipe in Bengali)

#মিষ্টি
নিজের মত করে একটু ট্যুইস্ট দিয়ে বানিয়েছি। সাজানো আমার মত করে, আমার বর ও বাচ্চার জন্য
রসমালাই মিল্ক বরফি(rasmalai milk barfi recipe in Bengali)
#মিষ্টি
নিজের মত করে একটু ট্যুইস্ট দিয়ে বানিয়েছি। সাজানো আমার মত করে, আমার বর ও বাচ্চার জন্য
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে ঘি নিন, দুধ দিন।
- 2
এবার দুধের গুঁড়ো যোগ করুন, ভালভাবে মিশ্রিত করুন যাতে কোনও জমাট না বাধে।
- 3
এবার গুঁড়ো চিনি দিন।
- 4
ভালো করে পেস্ট তৈরি করে, কম ফ্লেমে রেখে একটি স্প্যাচুলা সাথে মেশাতে থাকুন। এটি ঘন হয়ে যাবে এবং প্যানের দিকগুলি ছেড়ে দেওয়া শুরু করবে।
- 5
এটি একটি ঘন মন্ড তৈরি করবে এবং এটি সহজেই প্যানের পাশগুলি ছেড়ে যাবে।
- 6
তখন এতে রসমালাই এসেন্স, ও ফুড কালার যোগ করে ভালো করে নেড়ে নিতে হবে।
- 7
এবার একটি প্লেটে ঘি ব্রাস করে তাতে বানানো মন্ড ঢেলে নিয়ে সমান ভাবে রাখতে হবে।
- 8
এবার ডেকোরেশন এর জন্য আমি হোয়াইট চকলেট গানাশ যেটা লাল ফুড কালার দিয়ে বানিয়েছি আগে, সেটা ব্যবহার করেছি।
- 9
এভাবে ১ঘন্টা এটাকে রেখে তারপর চৌকো পিস করে, ভাগ করে নিতে হবে।
- 10
নিজ ইচ্ছা মত পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)