টমেটো আলুর কাবাব (Tomato alu kebab recipe in Bengali)

#monsoon2020
বাইরে অবিশ্রান্ত বাদলের ধারা।এমন বর্ষণ মুখর সন্ধ্যায় এককাপ ধূমাইত চায়ের সাথে গরম গরম আলু টমেটোর টক ঝাল কম্বিনেশনে তৈরি এই কেবাব হলে সন্ধ্যেটা একদম জমে উঠবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সুখিয়ে নিতে হবে।
- 2
এরপর একটি পাত্রে গ্রেট করা আলু, ময়দা, স্বাদ অনুসারে লবণ ও বাকি সমগ্র মসলা একত্রে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল প্রয়োজন হবেনা। আলুর মধ্যে ভেজা ভাব থেকেই মাখানো হয়ে যাবে।
- 3
এরপর প্যানে তেল গরম করে এক টা টমেটো স্লাইস নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চ্যাপ্টা করে ওই টমেটোর মধ্যে লাগিয়ে নিতে হবে।
- 4
এবং আস্তে আস্তে তেলের ওপর বসিয়ে দিতে হবে। এটি ভাজতে একদম কম তেল প্রয়োজন হয়। ডুবো তেলের দরকার হয় না। মাঝারি আঁচে দুই পিঠ লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। টমেটো কেচাপ বা সবুজ চাটনির সাঠে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)