চকলেট কেক (chocolate cake recipe in Bengali)

#NoOvenBaking
শেফ্ নেহাজীর রেসিপি ফলো করে বানালাম ।
লকডাউন এর জন্য কিছু পাওয়া যাচ্ছে না তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে বানালাম ।
চকলেট কেক (chocolate cake recipe in Bengali)
#NoOvenBaking
শেফ্ নেহাজীর রেসিপি ফলো করে বানালাম ।
লকডাউন এর জন্য কিছু পাওয়া যাচ্ছে না তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে বানালাম ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আটা,বেকিং পাউডার,বেকিং সোডা,লবণ, ও কোকো পাউডার একটা চালনির মধ্যে নিয়ে চেলে নিতে হবে ।
- 2
তার পর একটা বাটির মধ্যে এক টেবিল চামচ হালকা গরম দুধ নিয়ে তার মধ্যে কফি পাউডার টা গুলে নিতে হবে ।আমি এখানে নেসকফি নিয়েছি ।
- 3
এবার শুকনো উপকরণ এর মধ্যে গুঁড়ো চিনি,রিফাইন তেল,কফি,এবং ভ্যানিলা এসেন্স দিয়ে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে ।শেষে ভিনিগার দিতে হবে ।
- 4
গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে 10 মিনিট খুব ভালো মতো গরম করে নিতে হবে । তার ওপর একটা স্ট্যান্ড বা প্লেট উল্টো করে বসিয়ে দিতে হবে ।যে পাত্রে কেক টা বানাবো তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটা সাদা পেপার বসিয়ে আবার ও একটু তেল ব্রাশ করে নিয়েছি ।
- 5
নিয়ে ওর মধ্যে ব্যাটার টা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে বাতাস টা বের করে দিতে হবে । তার পর প্রি হিট কড়াইয়ের মধ্যে সাবধানে বসিয়ে দিতে হবে । গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা উঁচু ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে । 30 মিনিট সময় লেগেছে আমার বেক করতে ।তবে সবার গ্যাসের ফ্লেম সমান নয় তাই সময় টা কম বেশি লাগতে পারে ।
- 6
30 মিনিট পর একটা স্টিক ঢুকিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা ।যদি স্টিক টা ক্লিন বেরোয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে ।স্টিকের গায়ে কিছু লেগে থাকলে যানবে আরও একটু হবে ।তার পর নামিয়ে নিতে হবে ।একটু ঠান্ডা হলে একটা ছুরি বাটির চারপাশে ঘুরিয়ে নিলেই বেরিয়ে আসবে ।নিচের পেপার টা ছারিয়ে দিতে হবে ।
- 7
একটা বাটির মধ্যে জল ফুটতে দিয়ে তার মধ্যে একটা বাটি বসিয়ে চকলেট দুটো ভেঙে দিয়ে তার মধ্যে এক চা চামচ লিকুইড দুধ দিয়ে মেল্ট করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে গুঁড়ো চিনি আর কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে চকলেট সিরাপ বানিয়ে নিতে হবে ।নিয়ে ঘন্টা খানেক ফ্রিজে রেখে দিতে হবে ।
- 8
কেক টা ঠান্ডা হয়ে গেলে কেকের ওপর চকলেট সিরাপ টা লাগিয়ে দিয়ে একটা ছাঁকনির মধ্যে কোকো পাউডার নিয়ে কেকের ওপর ছরিয়ে দিতে হবে ।
- 9
তার পর ওপরে কিছু জেমস চকলেট আর চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি ।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (12)