ভালোবাসার তিরঙ্গা সুজি (Bhalobashar tironga sooji recipe in Bengali)

#India2020
মাতৃভূমিকে ভালোবেসে তিরঙ্গা কালারের সুজির বরফি বানালাম। খেতে খুব সুন্দর হয়েছে। বাচ্ছাদের কাছে এমন সুজি বরফি বিশেষ দৃষ্টি আকর্ষন করে।
ভালোবাসার তিরঙ্গা সুজি (Bhalobashar tironga sooji recipe in Bengali)
#India2020
মাতৃভূমিকে ভালোবেসে তিরঙ্গা কালারের সুজির বরফি বানালাম। খেতে খুব সুন্দর হয়েছে। বাচ্ছাদের কাছে এমন সুজি বরফি বিশেষ দৃষ্টি আকর্ষন করে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সুজি শুকনো প্যানে মাঝারি আঁচে হাল্কা করে ভেজে নিতে হবে। ও ড্রাই ফ্রুটস গুলো কুচি করে কেটে নিতে হবে।এবং দুধের মধ্যে সামান্য জল মিশিয়ে তিনটি পাত্রে ভাগ করে রাখতে হবে।
- 2
এরপর ঘি যোগ আবারো একটু ভাজতে হবে। এবং ড্রাই ফ্রুটস গুলো দিয়ে নেড়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর সুজি গুলো তিন ভাগে ভাগ করে নিতে হবে।এক ভাগ সুজিতে একটা ভাগ দুধ মিশিয়ে গ্যাস অন করে সামান্য শুকনো করে রান্না করতে হবে। ও নামিয়ে নিতে হবে।
- 4
এরপর বাকি দুই দুধের পাত্রে দুই রকম ফুড কালার মিশিয়ে নিতে হবে।এইবার প্যানে আরেক ভাগ সুজি প্যানে নিয়ে সবুজ ফুড কালার মেশানো দুধ দিয়ে শুকনো করে রান্না করে নামিয়ে নিতে হবে।
- 5
আবারো একই ভাবে অরেঞ্জ ফুড কালার মেশানো দুধ দিয়ে বাকি আরেক ভাগ সুজি বানিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
এরপর প্রত্যেক ভাগ সুজি আলাদা আলাদা করে একটু মেখে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে।
- 7
তারপর হাতের সাহায্যে হার্ট সেফ করে ডিজাইন দিতে হবে।আমি হাতেই ডিজাইন বানিয়েছি। তবে কেউ চাইলে কুকি কাটার দিয়ে বানাতে পারবেন। এরপর কেবাব স্টিকে গেথে সাজিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (9)