শাহী বাটার পনির(Shahi Butter Paneer recipe in Bengali)

শাহী বাটার পনির(Shahi Butter Paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পানীর গুলোকে কেটে নিতে হবে। তারপর একটা পাত্রে জল গরম করে তাতে অল্প একটু নুন দিয়ে রাখতে হবে। আর কাজু আর টক দই একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
এবার কাড়াই তে তেল দিয়ে হালকা আঁচে পানীর কে দিয়ে হালকা করে ভেজে তারপর ভাজা পানীর কে ওই নুন মেশানো গরম জলে দিতে হবে। (এতে পানীর অনেক নরম হবে)
- 3
এবার ওই কাড়াই তেই তেলের মধ্যে 2 চামচ বাটার দিতে হবে।তরপর বাটার তা গরম হলেই তাতে গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।
- 4
এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর এর মধ্যে পরিমান মতন নুন দিতে হবে।
- 5
যখন আদর কাঁচা গন্ধ চলে যাবে তখন পোস্ত বাটা দিয়ে র একটু 1 -2 মিনিট মতন কষাতে হবে। এবার 2 মিনিট পর টক দই আর কাজুর পেস্ট টাকে দিয়ে ভালো করে মসলা কষাতে হবে। এবার এর মধ্যে চিনি র একটু জল দিয়ে আরও একটু কষাতে হবে।
- 6
যখন মসলা থেকে তেল বেরোবে তখন পানীর গুলোকে জল থেকে বের করে মসলার সাথে ভালো করে মেশাতে হবে।যখন পানীর এর সাথে মসলা ভালো করে মিশে যাবে তখন খুব সামান্য জল দিয়ে গ্যাস একদম কমিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখতে হবে।
- 7
5 মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকা খুলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট এর মতন শাহী বাটার পানীর।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)