পটেটো হানি বলস(potato honey balls recipe in Bengali)

পটেটো হানি বলস(potato honey balls recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলুগুলো কে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর খোলা ছাড়িয়া আলুর গুলোকে চটকে নিতে হবে
- 2
স্ম্যাশ করা আলুর মধ্যে এবার পেঁয়াজ কুচি,রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মাসালা, ময়দা,কর্নফ্লাওয়ার,চালের গুঁড়ো ও নুন মিশিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে.
- 3
সমস্ত উপকরণ মিশিয়ে আলু মেখে নেওয়ার পর মিশ্রনটিকে ফ্রিজের মধ্যে ১০ মিনিট রেখে দিতে হবে.এরপর ঐ মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল বানিয়ে নিতে হবে
- 4
একটি পাত্রের মধ্যে ময়দা ও কনফ্লাওয়ার দুটিকে সম পরিমাণে মিশিয়ে ওর মধ্যে ১/২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ১/৪ টেবিল চামচ নুন মিশিয়ে নিতে হবে. এরপর সমস্ত বলগুলিকে ঐ মিশ্রণটির মধ্যে কোট করে নিতে হবে.এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে সমস্ত বলগুলিকে বাদামি করে ভেজে তুলে নিতে হবে.
- 5
একটি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে. পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে টমেটো কুচি ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর ওর মধ্যে টমেটো সস ও রেড চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে
- 6
এরপর ঐ মিশ্রণটির মধ্যে ১+১/২ কাপ জল মিশিয়ে ৫ মিনিট ফুটতে দিতে হবে,জল ফুটে উঠলে ওর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে ভালো ভাবে মিশিয়ে দিতে হবে.এরপর ওর মধ্যে মধ্যে মধু মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গ্রেভি.
- 7
এরপর একটি পাত্রে পটেটো বল গুলোকে সাজিয়ে উপর থেকে গ্রেভিটা ঢেলে দিতে হবে এবং তার মধ্যে সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু এই রেসিপিটি.
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (6)