মশালা ধোসা(Masala Dosa Recipe in Bengali)

মশালা ধোসা(Masala Dosa Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাএে চাল ও মেথি দানা সোক্ করে রাখতে হবে, ও অন্য একটি পাএে উরদ্ ডাল সোক্ করে রাখবো 8-9ঘন্টার জন্য।
- 2
রাতে চাল ও ডাল থেকে জল ঝড়িয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নেব।(খেঁয়াল রাখতে হবে একদম পাতলা যেন না হয়)।
- 3
এবার ব্যাটার টি ভালোভাবে মিক্সড্ করে একটি এয়ার টাইট্ কন্টেনার্ এ রেখে দেব ফার্মেন্টেশন্ এর জন্য ওভার নাইট্।
- 4
নেক্সট্ ডে দেখবো যে ফ্লাপি ভাব হয়েছে তারপর ব্যাটার টিকে একবার ফেঁটিয়ে নেব।
- 5
এরপর পুরের জন্য আলু মশালা রেডি করবো।
- 6
প্রথমে কড়াতে পরিমাণমতো রিফাইন্ড অয়েল নেব গরম হলে চিনা বাদাম ফ্রাই করে নেব, ও আলাদা পাএে তুলে রেখে দেব।
- 7
এরপর কড়াতে 1চামচ জিরে,1চামচ সরষে দিয়ে নেড়েচেড়ে নেব। ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো।
- 8
পেঁয়াজ এর কাঁচা ভাব চলে গেলে কারি পাতা ও কাঁচালঙ্কা কুঁচি,টমেটো কুঁচি দিয়ে ভালোভাবে মিক্সড্ করে নেব।
- 9
এরপর 2পিন্চ হিং,ও নুন মিক্সড্ করে নেব।
- 10
টমেটো গলে যাওয়ার জন্য কিছুক্ষন্ ঢাকনা দিয়ে দেব।টমেটো গলে গেলে হলুদ,ধনে পাউডার,রেড চিলি পাউডার দিয়ে ভালোকরে মিক্সড্ করে নেব।
- 11
এরপর বয়েল আলু গুলো ম্যাস্ করে নেব। ও কড়ায় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো।
- 12
এরপর ফ্রাই করে রাখা বাদাম, ও ধনেপাতা কুঁচি মিক্সড্ করে নেব তাহলেই আমার ডোসার আলু মশালা রেডি।
- 13
এরপর ডোসা বানানোর জন্য ব্যাটার এ কিছুটা জল ও নুন অ্যাড্ করে মিক্সড্ করে নেব।
- 14
এরপর একটি ডোসা তাওয়া নিয়ে প্রথমে একটি ভেজা কাপড় নিয়ে জল ছিটিয়ে তাওয়া হিট্ করে নেব।
- 15
এবার ব্যাটার তুলে রাউন্ড সেপ্ এ তাওয়া তে দিতে হবে। ও একটি চামচ এ করে অয়েল ছড়িয়ে দেব।
- 16
ডোসার নীচের অংশ ব্রাউন হতে শুরু হলে ডোসার উপরে মশালা আলু দিয়ে দেব।
- 17
এরপর এক সাইড উল্টে অন্য সাইড ফোল্ড করে র্যাপ করে নেব।
- 18
তাহলে আমার মশালা ডোসা রেডি।
- 19
এবার গরম গরম ডোসা পিনাট চাটনি ও সাম্বার এর সঙ্গে সার্ভ করবো।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (4)