চিংড়ি মাছের মালাইকারি(Chingri Machher Malaikari recipe in bengali)

ভীষণ প্রিয় এই রেসিপিটি শেয়ার করলাম সমস্ত বন্ধুদের সাথে।
চিংড়ি মাছের মালাইকারি(Chingri Machher Malaikari recipe in bengali)
ভীষণ প্রিয় এই রেসিপিটি শেয়ার করলাম সমস্ত বন্ধুদের সাথে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে, ছাড়িয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছ গুলো একের পর এক ভেজে নিতে হবে হালকা লালচে রং আসা অবধি।
- 3
এবার কড়ায় পরে থাকা তেলে ঘি দিয়ে শুকনো লাললঙ্কা, তেজপাতা এলাচ,লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিতে হবে। এবার এতে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে যতক্ষন ভাজা না হয়।
- 4
এবার আদাবাটা ও রসুনটা দিয়ে নাড়তে হবে আর সঙ্গে দিতে হবে হলুদ, কাশমিরিলাল লঙ্কা গুঁড়ো। সাথে নুন ও মিষ্টি।
- 5
এবার দইটায় সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ঢেলে দিতে হবে। এবার চিংড়ি মাছ গুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে।
- 6
এবারে ফুটে গেলে নারকোলের দুধটা ঢেলে দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আরেকবার ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
গরম পরিবেশন করা যেতে পারে পছন্দের ভাত বা রুটির সাথে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- আলু মুরগির ঝোল (alu murgir jhol recipe in bengali)
- চিকেন চাওমিন "বাঙালী ধাঁচে" (chicken chowmein recipe in Bengali)
- মহারাস্ট্রীয়ান কেশর শ্রীখন্ড (Maharashtrian Keshar Sreekhand recipe in Bengali)
- ভেজিটেবল পোলাও (vegetable polao recipe in Bengali)
- মিক্সড ভেজ এগ ফ্রাইড নুডলস (Mixed veg egg fried noodles recipe in Bengali)



মন্তব্যগুলি (29)