রসবড়া (roosbora recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বিউলির ডাল মিহি করে বেটে নিলাম অল্প অল্প জল দিয়ে, এবার ওই ডাল বাটার মিশ্রণে এক চা চামচ মৌরি, এক চিমটি বেকিং সোডা,এক চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ।
- 2
এবার কড়াই গরম করে পরিমাণ মত সাদা তেল দিয়ে মাঝারি আকারের বড়া ভেজে নিলাম । ভাজা গুলো সোনালী রং ধরলে তেল ছেঁকে নামিয়ে নিলাম ।
- 3
এবার একটা পাত্রে দুই কাপ জল আর দেড় কাপ চিনি, আব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে, ভালো করে ফুটিয়ে মোটামুটি পাতলা একটা রস বানিয়ে নিতে হবে। এইবার ওই রস গরম থাকা অবস্থায় ভাজা বড়াগুলো রসের সাথে ভালো করে মিশিয়ে ডুবিয়ে রাখতে হবে।
- 4
এবার এক দেড় ঘণ্টা পর বড়াগুলো নরম হলে, ফুলে উঠলে,একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে । প্রয়োজনে উপর থেকে একটু রস ছড়িয়ে দেওয়া যেতে পারে বড়া গুলোর উপর ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14022322









মন্তব্যগুলি (2)