কুমড়ো গাজরের ডালনা (Kumro Gajorer dalna recipe in Bengali)

কুমড়ো গাজরের ডালনা (Kumro Gajorer dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কুমড়ো, গাজর, আলু কিউব করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে সরষের তেল গরম করতে দিতে হবে। তেল গরম হলে তেজপাতা, গোটা জিরে ফোরণ দিতে হবে ।
- 3
এখন ওই তেলে পিয়াজ টা দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।রসুন বাটা, আদা বাটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।
- 4
গাজর আর আলু টা দিতে হবে। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে ২ মিনিট। চেরা কাঁচা লঙ্কা দিতে হবে।
- 5
টুকরো করা কুমড়ো টা দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে কম আঁচে চাপা দিয়ে রাখতে হবে ৫ মিনিট।
- 6
ঢাকনা খুলে টমেটো কুচি টা দিতে হবে। ২ মিনিট নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ২ টেবিল চামচ জল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে ৫ মিনিট।
- 7
৫ মিনিট পর মাঝারি আঁচে মসলাগুলো সবজির গায়ে মাখা মাখা হয়ে এলে জল দিয়ে কম - মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত।
- 8
সবজি সেদ্ধ হয়ে এলে চিনি টা দিতে হবে। জল কমে শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে। ওপর থেকে ধনেপাতা কুচি, ভাজা মসলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
- 9
গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি কুমড়ো গাজরের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)