ক্ষীর কমলা(Kheer komola recipe in bengali)

#kitchenalbela
আমার পছন্দের রেসিপি
কমলালেবুর মরসুম চলে এসেছে আর তা দিয়ে কিছু বানাবো না সেটা একেবারেই হয় না।ঘরোয়া উপকরন দিয়ে তৈরী খুব সুস্বাদু একটি ডেজার্ট।
ক্ষীর কমলা(Kheer komola recipe in bengali)
#kitchenalbela
আমার পছন্দের রেসিপি
কমলালেবুর মরসুম চলে এসেছে আর তা দিয়ে কিছু বানাবো না সেটা একেবারেই হয় না।ঘরোয়া উপকরন দিয়ে তৈরী খুব সুস্বাদু একটি ডেজার্ট।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিষ্টি কমলালেবু রস করে নিতে হবে এবং গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে আধভাঙ্গা করে নিতে হবে
- 2
এরপর একটি প্যানে দুধ দিয়ে ফুটতে দিতে হবে
- 3
কিছুখন পর তাতে কেশর এবং আধভাঙ্গা চাল দিয়ে নাড়াচাড়া করতে হবে
- 4
এরপর চাল সেদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর ও চিনি
- 5
দুধের পরিমান ১/২ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে কমলালেবুর রস মিশিয়ে নিতে হবে
- 6
এখন ঐ মিশ্রনটি একটি পাত্রে রেখে বা যে কমলালেবুটি রস করা হয়েছে সেটার মধ্যে ভরে ৪ ঘন্টা ফ্রীজে রেখে দিতে হবে
- 7
ফ্রীজ থেকে বের করে ওপরে পেস্তা কুচি আর ড্রাই রোজ পেটাল ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)
প্রেসেন্টেশন ও খুব সুন্দর
🌷
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি পারলে দেখে রিয়াক্সন ও কমেন্ট দিও🌹