সবজি গোলা রুটি (Sabji gola ruti recipe in bengali)

চটজলদি রেসিপি । খুব সহজে এবং কম সময়ে তৈরি হয়ে যায় । সকাল বেলার টিফিন এর জন্য খুব হেল্দি ও টেষ্টি একটি রেসিপি ।
সবজি গোলা রুটি (Sabji gola ruti recipe in bengali)
চটজলদি রেসিপি । খুব সহজে এবং কম সময়ে তৈরি হয়ে যায় । সকাল বেলার টিফিন এর জন্য খুব হেল্দি ও টেষ্টি একটি রেসিপি ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ সবজি গুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে ।
- 2
একটা মিক্সিং বোলে ময়দা ও সুজি নিতে হবে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে । তেল ও টমেটো বাদে সমস্ত উপকরণ ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ।ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ।
- 3
গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম হতে দিতে হবে । একটা বাটির মধ্যে অল্প রিফাইন তেল ও অল্প জল দিয়ে মিশিয়ে রাখতে হবে
- 4
তাওয়া গরম হলে তার মধ্যে একটু তেল জলের ব্রাশ করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ।তার পর ওর মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতা দিয়ে গোল করে ছরিয়ে দিতে হবে ।মাঝে এক টুকরো টমেটো বসিয়ে দিতে হবে ।এটা অবশ্য সুন্দর লাগার জন্য দেওয়া তাই না দিলেও হবে ।তার পর ওপরে একটু তেল ছরিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ।
- 5
হয়ে গেলে তুলে নিতে হবে ও টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন ।ভীষণই টেস্টি একটা জলখাবার ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)
- মিক্সড ড্রাই ফ্রুটস অরেঞ্জ কেক (Mixed dry fruits orange cake recipe in Bengali)
- মাশরুম ব্রোকোলি চিলি স্যুপ (mushroom broccoli chilli soup, recipe in Bengali)
- এগ চিলি (Egg Chilli recipe in Bengali)
- সুইট চিলি সস (sweet chilli sauce recipe in bengali)












মন্তব্যগুলি (7)