ড্রাই ফ্রুটস্ কেক (Dry Fruits Cake recipe in Bengali)

#CookpadTurns4
কুকপ্যাডের চতুর্থ জন্মদিন উদযাপনের দ্বিতীয় থিম ড্রাই ফ্রুটস্ দিয়ে আমি কেক বানিয়েছি । এটি খেতে খুবই সুস্বাদু।
ড্রাই ফ্রুটস্ কেক (Dry Fruits Cake recipe in Bengali)
#CookpadTurns4
কুকপ্যাডের চতুর্থ জন্মদিন উদযাপনের দ্বিতীয় থিম ড্রাই ফ্রুটস্ দিয়ে আমি কেক বানিয়েছি । এটি খেতে খুবই সুস্বাদু।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডিমের সাথে চিনি মিশিয়ে ফেটিয়ে নিতে হবে যতক্ষন না চিনি টা সম্পূর্ণ গলে যায়।
- 2
এবার ওর মধ্যে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ,এলাচ গুঁড়ো, গুঁড়ো আমুল দুধ,তেল সব দিয়ে ভালো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে।
- 3
অর্ধেক ড্রাই ফ্রুটস্ ব্যাটারে দিয়ে দিতে হবে।
- 4
কড়াইতে লবণ দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রি হিট করে নিতে হবে।
- 5
তারপর একটা পাত্রে পুরোটা অয়েল ব্রাস করে তার উপর ময়দা ছড়িয়ে দিতে হবে।
- 6
এবার পাত্রটির মধ্যে ব্যাটার ঢেলে বাকি ড্রাই ফ্রুটস্ উপরে ছড়িয়ে দিতে হবে।
- 7
কড়াইয়ের ঢাকনা খুলে ব্যাটারের পাত্রটি ভিতরে বসিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটা টুথপিক ঢুকিয়ে দেখতে হবে হয়েছে কিনা। টুথপিক যদি স্মুথলি বেরিয়ে তাহলে বুঝতে হবে কেক তৈরি হয়ে গেছে।
- 8
কড়াই থেকে সাবধানে বার করে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেক টা বার করে নিতে হবে পাত্র থেকে। এবার প্লেটে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (25)