কড়াইশুঁটির কচুরি (kodaisutir kochuri recipe in Bengali)

Jhulan Mukherjee @Jhulan_91
কড়াইশুঁটির কচুরি (kodaisutir kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা,আটা,নুন,সাদা তেল একসাথে মিশিয়ে জল দিয়ে একটু শক্ত মেখে 30 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
- 2
ভাজা মশলা বানানোর জন্য শুকনো কড়া তে গোটা জিরে, গোটা ধনে,শুকনো লঙ্কা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে।
- 3
এরপর মটর শুটি,আদা,কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 4
কড়া তে তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে মটর শুটির পেস্ট দিয়ে নাড়াতে হবে এরপর স্বাদ অনুযায়ী নুন,চিনি দিয়ে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি শক্ত মন্ড তে পরিণত হয়।এবার গ্যাস বন্ধ করে ভাজা মশলা মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 5
এরপর ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে তার মধ্যে মটরশুঁটির পুর ভরে সামান্য তেল দিয়ে লুচির মত গোল করে বেলে নিতে হবে।
- 6
এরপর গরম ডুবো তেলে ভেজে নিতে হবে।তারপর গরম গরম পরিবেশন করুন নতুন আলুর দমের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14265809












মন্তব্যগুলি (5)