ক্রিসমাস প্লাম কেক (Christmas cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে এক কাপ মিক্স ফ্রুট জুসের মধ্যে ড্রাই ফ্রুট গুলো ভিজিয়ে রাখতে হবে 1ঘন্টা। এককাপ দুধে এক চামচ ভিনেগার মিশিয়ে রাখতে হবে10 মিনিট।
- 2
এবারে একটি বাটিতে ময়দা, গুঁড়ো চিনি,বেকিং পাউডার, বেকিং সোডা,সব ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে।
- 3
এবারে এর মধ্যে ড্রাই ফ্রুট এর মিশ্রণ,ভিনেগার মেশানো বাটার মিল্ক আর মেলটেড বাটার বা তেল মেশাতে হবে একটু একটু করে।
- 4
মেশানো হলে এতে একে একে দারচিনি গুঁড়ো,এলাচ গুঁড়ো,ভেনিলা এসেন্স আর অল্প একটু নুন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি বেশি পাতলা হবে না।
- 5
এবারে একটি কেক টিন তেল বা বাটার মাখিয়ে নিয়ে মিশ্রণটি ঢেলে নিয়ে ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে বেক করতে হবে 30 থেকে 35 মিনিট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14281575




মন্তব্যগুলি (7)