কাটোয়া নোটের চচ্চড়ি(katoya noter chocchori recipe in Bengali)

কাটোয়া নোটের চচ্চড়ি(katoya noter chocchori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাটোয়া নোটের ডাটা একটি পরিমাপ করে কেটে নিন। তারপর পাতা আলাদা করে কুচি করে রাখুন। সমস্ত সবজিগুলো একটু বড় সাইজের ডুমো করে কেটে রাখুন।
- 2
এবার কড়াইতে তেল গরম করে প্রথমে মাছের মাথা ভেজে তুলে নিন। তারপর ওই দিনে বড়ি ভেজে তুলে রাখুন।
- 3
এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে লাল করে আলু ও কুমড়ো ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 4
এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাটা ও মূলো দিয়ে ভালো করে কষাতে থাকুন। তারপর এর মধ্যে একে একে আগে থেকে কেটে রাখা ঝিঙে ও বেগুন দিয়ে দিন।
- 5
তারপর মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। তরকারি হয়ে হয়ে এলে বড়ি তুলে দিন।সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তরকারি নামিয়ে নিন।
- 6
তারপর কড়াই পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা ও তেজপাতার, পাঁচফোড়ন ফোড়ন দিন।এবার পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকারি দিয়ে ঢাকা দিয়ে দিন।
- 7
এবার স্বাদমতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে ওপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নিল এই তৈরি কাটোয়া নোটের চচ্চড়ি।
- 8
উপরে দেওয়া গুড়া মসলার পরিমান অনুযায়ী সমস্ত মসলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (9)