বাঁধাকপির পকোড়া (badhakopir pakora recipe in Bengali)

#winterrecipe
#sunandajash
হঠাৎ একটু বিকেলে চা এর সাথে টা হিসেবে পকোরা টা বানিয়ে ফেলুন
বাঁধাকপির পকোড়া (badhakopir pakora recipe in Bengali)
#winterrecipe
#sunandajash
হঠাৎ একটু বিকেলে চা এর সাথে টা হিসেবে পকোরা টা বানিয়ে ফেলুন
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ১/২ বাঁধা কপি মিহি করে কেটে নিতে হবে বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে বাঁধা কপির মধ্যে ২ চামচ নুন দিয়ে মেখে রাখতে হবে ১0 মিনিট।
- 2
এই সময়ে ২ টো আলু ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে।
- 3
১০ মিনিট পর ওই বাঁধা কপি টা থেকে জল চিপে অন্য পাত্র এ নিয়ে নিতে হবে এর পর এক এক করে সব উপকরণ মেশাতে হবে। গ্রেট করে রাখা আলু, ১ কাপ কুচনো ধনেপাতা,কুচি করে কেটে রাখা ৪ টে লঙ্কা,৪ চামচ কর্ণফ্লাওয়ার বা চালের গুঁড়া,১ কাপ বেসন,১/২ চামচ হলুদ গূড়ো,১/২ চামচ জিরে গূড়ো, ১/২ চামচ ধনে গূড়ো,১/২ চামচ লাল লঙ্কা গূড়ো আর একটি কাঁচা ডিম ফাটিয়ে মিশ্রণ টাকে মাখতে হবে। যদি খুব টাইট হয় তাহলে অল্প জল ব্যবহার করতে পারেন। বা খুব পাতলা হলে বেসন ব্যবহার করা যেতে পারে।পরিমাণ মত নুন আর অল্প চিনি দিয়ে মেখে নিতে হবে।
- 4
এরপর হাতের চেটোয় ছোটো ছোটো পকোরা আকৃতির করে বানিয়ে নিতে হবে
- 5
এবার কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে অল্প অল্প করে ভেজে নিয়ে লালচে হয়ে আসলে তুলে নিতে হবে।
- 6
গরম গরম বাঁধাকপির পকোরা চা এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)