পোলাও(Pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চালটা ভালো করে ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। ৩০ মিনিট পর ভাতটা ৯০% মতো রান্না করে নিয়েছি।তারপর কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে একটু গরম হলে তাতে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিতে হবে। আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজুবাদাম আর কিশমিশ ও দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করতে হবে।
- 2
তারপর গ্রেটেড আদা দিয়ে আরেকটু কষিয়ে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিতে হবে।তারপর দিতে হবে হলুদগুঁড়ো, স্বাদমতো লবন। আবারো ভালো করে কষিয়ে চিনি দিতে হবে।
- 3
তারপর করাইটা ১০ মিনিট ঢেকে ভাপে পোলাও টা রান্না করে নামাবার আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14476216











মন্তব্যগুলি (10)